কাল শপথ নেবেন ৫০ নারী এমপি 

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

সংরক্ষিত ৫০ নারী এমপির শপথ বুধবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নীচতলার শপথ কক্ষে বেলা ১১টায় তারা শপথ নেবেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। পরে ওইদিনই সংসদ সদস্যরা বিকেলে সংসদে যোগ দেবেন বলে জানা গেছে।

 সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টির দুই সংসদ সদস্য শপথ নেবেন। শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
 
 এদিকে নারী সংসদ সদস্যদের বিষয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। পরে গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। এরআগে, রোববার (২৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। 

ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
close