কর্মস্থল থেকে মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বগুড়ার কাহালুতে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সোমবার উপজেলার বিরকেদার ইউনিয়নের অবিলম্ব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আব্দুল মোমিন (৪০)। মৃত আব্দুল মোমিন মৃত মমতাজ আলীর ছেলে। তিনি কাহালুর শেখাহার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে আব্দুল মোমিন তার কর্মস্থল শেখাহার হাফেজিয়া মাদরাসার বারান্দার গ্রিলের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। 

এ ব্যাপারে আব্দুল মোমিন এর ভাই মাসুদুর রহমান বাদী হয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা করেন। পুলিশ মৃতদেহ মর্গে প্রেরণ করেছেন বলেও জানান ওসি। 

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close