ওয়েডিং ফটোগ্রাফি করতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র, পরদিন মিলল ছুরিকাহত লাশ

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
শাওন বড়ুয়া

শাওন বড়ুয়া © সংগৃহীত

চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে এক যুবকের ছুরিকাহত রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানাধীন ওই আবাসিক এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত শাওন বড়ুয়া (২৩) জেলার সাতকানিয়া উপজেলার বাজারিয়া ইউনিয়নের শীলঘাটা গ্রামের দীপু বড়ুয়ার ছেলে। তিনি নগরীর নাসিরাবাদের ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি ওয়েডিং ফটোগ্রাফির কাজ করতেন। 

শাওন বড়ুয়ার মামা তাপস বড়ুয়া বলেন, ‘শাওন মূলত ফটোগ্রাফি করত। সে গতকাল সন্ধ্যায় একটি বিয়েতে যেতে বাসা থেকে বের হয়। এ সময় তার সঙ্গে ক্যামেরা ট্রাইপডসহ আরও অনেক সরঞ্জাম ছিল। গতকাল রাতে সে আর বাসায় ফেরেনি। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে শুধু মোবাইল ছিল।’

স্বজনদের বরাত দিয়ে চান্দগাঁও থানার পরিদর্শক ছাবেদ আলী বলেন, শাওন রাতে বাসা থেকে বের হয়েছিল। সকালে তাঁর লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘নিহতের মাথা, পা ও বুকে ছুরিকাঘাতের ছয়টি আঘাত রয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।’

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close