আবারও বেড়েছে বিদ্যুতের দাম, কার্যকর মার্চ থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
আবারও বেড়েছে বিদ্যুতের দাম, কার্যকর মার্চ থেকে

আবারও বেড়েছে বিদ্যুতের দাম, কার্যকর মার্চ থেকে © ফাইল ছবি

দেশে গ্রাহকপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৪ পয়সা বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে বেশি বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ৭০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। আগামী মার্চ মাস থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ায় সরকার। 

উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি করা হয় উল্লেখ করে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ উৎপাদনে আমাদের খরচ হয় প্রতি ইউনিটে ১২ টাকা। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সর্বনিম্ন ধরা হয় প্রতি ইউনিটে ৪ টাকা, আর উপরের দিকে এই দাম ৭ টাকা। আমরা এখন খুবই অল্প পরিমাণ... প্রতি ইউনিটে গড়ে ৩৪ পয়সা মূল্য বাড়িয়েছি। এটি পরিমাণে খুবই অল্প বলেও জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ১৫ শতাংশ ট্যাক্স দিতেই হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে

বিদ্যুতের দাম মূলত উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দামের ওপর নির্ভর করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করছি। যখন আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নিয়ে এসেছি, তখন কয়লার যে দাম ছিল এবং ডলারের যে মূল্যমান ছিল তার অনেক পরিবর্তন হয়েছে। ডলারের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে।

এর আগে সোমবার গণমাধ্যমে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হওয়ার জন্য দাম সমন্বয় করা হবে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close