ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ © সংগৃহীত

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস বলেছে, এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন

এছাড়া, এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬