করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
হারুন-অর-রশীদ

হারুন-অর-রশীদ © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, করোনা পজিটিভ আসার পর বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য জানান। 

স্ট্যাটাসে মোহাম্মদ হারুন-অর-রশীদ লেখেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে দশটায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল হারুন-অর-রশিদের। 

ট্যাগ: জাতীয়
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬