ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

© টিডিসি ফটো

ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি সাতক্ষীরা ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (ফেব্রুয়ারি) দুপুর ২ টায় ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়। 

ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল মো. নুর আলম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোহা. আবদুল গনি। 

এর আগে সকাল ৯ টায় ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন। দিনব্যাপী ৫০ মিটার দৌড়, বল সংগ্রহ, ব্যাঙ দৌড়সহ ১৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

এসময় উপস্থিত ছিলেন, স্কুলের ভাইস প্রিন্সিপাল তোহা আহমেদ, অর্ডিনেটর মো. জাহিদ হাসান। একাডেমিক ইনচার্জ তানজিনা কবির,কো-সিনিয়র শিক্ষক তাহমিনা আক্তার, আয়শা আক্তার, জান্নাতুল ফেরদৌসী, সামসুন্নাহার এমি, তরিকুল ইসলাম, মো.মহিউদ্দিন সিদ্দিকসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ট্যাগ: জাতীয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬