কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা তানিয়া আক্তার তার ২ বছর বয়সী মেয়ে রাইসা আক্তারকে কোলে নিয়ে রেল লাইনে শুয়ে আত্মহত্যা করেন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরা এক নারী শিশুকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা না গেলেও সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা রেলওয়ে থানায় এসেছেন। নিহত তানিয়া আক্তার (২২) নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রী মো. মুস্তাকিনের স্ত্রী।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসতেই তানিয়া ও তার দুই বছর বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে, দুপুর পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে।

ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close