পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পিলখানার হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে। তিনি বলেন, আমাদের আদালত এখন স্বাধীন, সে অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহত পিলখানার শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা শেফে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিচারে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি, এটা বিরাট হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য পারিচালিত হয়েছিল। তাই সময় লেগেছে।

এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনবাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

ট্যাগ: জাতীয়
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬