বিএফএফ-সমকাল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
সাতক্ষীরায় বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত © টিডিসি ফটো

সাতক্ষীরায় বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানারআপ হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফাহিম বিল্লাহ। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে দিনভর এই প্রতিযোগিতার আয়োজন করে বিএফএফ ও সমকাল। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্ধারিত বির্তকের বিষয় ছিল- ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতর্কের বিষয়ে বিপক্ষে অবস্থান নেন। চ্যাম্পিয়ন দলের অপর দুই জন বিতার্কিক হলেন, সুদিপ্ত দেবনাথ ও মো. তাহমিদ রহমান (দলনেতা)। রানারআপ দলের শায়লা সারিনা, আতিফা সুলতানা তিশা ও নাফিসা তাবাসসুম সারা (দলনেতা) বিতর্কের বিষয়ের পক্ষে অবস্থান নেন।

সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।

সমকাল সুহৃদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ।

বিচারকের দায়িত্ব পালন করেন- অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, অধ্যাপক অলিউর রহমান, অধ্যক্ষ ভারতেশ্বরী বিশ্বাস। বক্তারা বলেন, সমাজে দক্ষ মানুষ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মাঝে এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি করে ছড়িয়ে দিতে হবে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে তাদের মেধা বিকাশে সক্ষম হবে।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close