দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ঢাকাসহ যেসব জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ যেসব জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা © সংগৃহীত

শীতের জীর্ণতা সরিয়ে চলে এসেছে বসন্ত। এর সাথে সাথে পড়তে শুরু করেছে গরম। তবে এবার দেশের বেশকিছু অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় কমবে তাপমাত্রা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা কমতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুমিল্লায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৮.৪ ডিগ্রি ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: জাতীয়
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬