চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বদল শিল্প মন্ত্রণালয়ের

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বদল শিল্প মন্ত্রণালয়ের

চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বদল শিল্প মন্ত্রণালয়ের © সংগৃহীত

খুচরা পর্যায়ে কেজিতে চিনির দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দাম বৃদ্ধি পরিবর্তনের সিদ্ধান্ত এক প্রেস বার্তায় জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এর আগে এদিন আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে দেশীয় আখ থেকে উৎপাদিত সরকারি চিনির এই দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। 

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছিল, খোলা বাজারে প্রতি কেজি চিনি ১৪০ টাকার পরিবর্তে ১৬০ টাকায় বিক্রি হবে। এছাড়া সরকারি খোলা চিনি মিলগেটে প্রতিকেজি ১২৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা এবং ডিলার পর্যায়ে ১৩২ টাকার পরিবর্তে ১৫৭ টাকায় বিক্রি হবে। 

গত আগস্টে বেসরকারি চিনিকল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে এখন প্রতিকেজি খোলা চিনি ১৩০ টাকা এবং প্যাকেট চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্ধিত দাম বাতিল করায় আগের দামেই চিনি বিক্রি হবে বলে শিল্পমন্ত্রণালয় জানিয়েছে।

ট্যাগ: জাতীয়
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬