যেসব জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© ফাইল ছবি

শীতের তীব্রতা কমতেই শুরু হয়েছে বৃষ্টি। এরই মধ্যে দেশের সব বিভাগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এছাড়া শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমবে এবং শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। এছাড়া রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এ কয়েক দিন ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close