মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন দুই ভাই

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
পরীক্ষার হলে দুই ভাই

পরীক্ষার হলে দুই ভাই © সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক নামে দুই ভাই। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের মা। সকালেই দুই ছেলের পরীক্ষা।  

বৃহস্পতিবার জেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তারা। পরীক্ষা শেষে দুপুরে তারা মায়ের জানাজায় অংশ নেয়। জানাজা শেষে তাদের মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে তার মা শাহানা বেগম (৩৫) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে তার লাশ বাড়িতে নেয়া হয়। মায়ের লাশ বাড়িতে রেখে আজ ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে দুই সহোদর।

এ বিষয়ে কেন্দ্রসচিব ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিকের মা হারানোর বিষয়টি খুবই মর্মান্তিক। তাদের কক্ষের পর্যবেক্ষকসহ কেন্দ্রে তাদের খোঁজখবর রেখেছি। পরীক্ষার কক্ষে মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়লে সহপাঠীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তবে পরীক্ষা ভালো হয়েছে তাদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছি। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। তাদের পরীক্ষা ভালো হয়েছে।

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence