মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকার দাবি শিক্ষার্থীদের

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

রাজধানী ঢাকায় চালু হওয়া মেট্রোরেলের ভাড়া কমানোর পাশাপাশি হাফ পাসের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে। মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ফার্মগেট তিতুমীর কলেজের গেট সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রোরেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। এ জন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেয়। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানাচ্ছি।

তারা বলেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণপরিবহনে হাফ পাস পদ্ধতি রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে; মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence