যেসব শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ট্রাস্ট থেকে পাবেন ১০-৫০ হাজার টাকা, আবেদন অনলাইনে

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে অনুদানের জন্য আবেদনপ্রক্রিয়া চলছে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত এবং চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা সরকারের দেওয়া এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের প্রান্তের অনলাইন আবেদন আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এ–সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস পরপর ওপরের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারেন। একজন দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী তাঁর চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারির আবেদন আগামী ২৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ট্যাগ: বৃত্তি
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence