প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীকে স্যালুট দিলেন কল্যাণ পার্টির ইবরাহিম

৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম © সংগৃহীত

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বসে সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন শুরুর কিছুক্ষণ আগে সংসদ কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন সংসদ সদস্যরা (এমপি)। সেখানে সরকার দলীয় এমপিদের চেয়েও স্বতন্ত্র এমপিদের অংশগ্রহণ বেশি দেখা গেছে।

জাতীয় পার্টির দু-একজন এমপিকেও প্রধানমন্ত্রীকে সালাম দিতে দেখা যায়। এসময় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

ঘিয়ে রঙের জমিনে বেগুনি আঁচল ও পাড়ের জামদানি শাড়ি পরে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় আসনে বসার আগে প্রধানমন্ত্রীকে ঘিরে জড়ো হন এমপিরা। তারা সবাই সংসদনেতাকে সালাম দেন। কয়েকজন এমপিকে দেখা যায়- প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করতে।

নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়া শাহজাহান ওমরকে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্যালুট জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
close