যে কারণে হাফপ্যান্ট পরে নামার ঘোষণা ব্যারিস্টার সুমনের

৩০ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫৩ AM

© সংগৃহীত

ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বাদশ সংসদের প্রথম দিনের অধিবেশনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সুমন বলেন, সারা বাংলাদেশে যেখানে দুর্নীতি হবে, তার বিরুদ্ধে কথা বলবো। ফুটবলটাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে যা করতে হবে করবো। এরজন্য এমপি হিসেবে প্রয়োজনে হাফপ্যান্ট পরে নেমে যেতে হবে, আবার ময়লা পরিষ্কার করতেও নামতে হবে।
 
বাজেট-বরাদ্দের বাইরেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমি এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও হাতে আসে নাই। কোনো বরাদ্দের চিঠিও পাইনি। এক হাজার কম্বল ছাড়া। এরপরেও আমি ২৫ লাখ টাকার কাজ করিয়ে ফেলেছি। এই টাকাটা যে আমি দিয়েছি তা না। আমি স্থানীয়দের বলেছি আপনাদের ঋণ আমি যেকোনো মূল্যে পরিশোধ করবো। প্রয়োজনে বাবার জমি বিক্রি হলেও তা দিয়ে দেব।
  
পাঁচ বছর সময় টার্গেট করে কাজ করবেন জানিয়ে সুমন বলেন, পাঁচটা বছর ইবাদতের মতো করেই কাজ করতে চাই। কারণ বেশি সময় থাকলে ইবাদত দুর্বল হয়ে যায়।
 
এরআগে, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে স্বতন্ত্র এমপিরা গণভবনে যান। পরে বৈঠক শেষে সাংবাদিকদের সুমন বলেছিলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তোমাকে ফেসবুকে দেখি। তুমিতো ফেসবুকের এমপি হয়ে গেলা। এ সময় সরকারের বিপক্ষে গঠনমূলক সমালোচনায় সংসদে সরব থাকবেন বলেও জানান তিনি।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬