রেললাইনে ফাটল, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

২৯ জানুয়ারি ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

রাজশাহীর নন্দনগাছি স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রেললাইন ভেড়ে যাওযায় সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে অল্পের জন্য রক্ষা পায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এরপর সারাদেশের সাথে বন্ধ হয়ে যায় রাজশাহীর রেল যোগাযোগ।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এবং যশোর- রাজশাহী রুটের কপোতাক্ষ ট্রেনও আটকা পড়েছে।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।

এ ঘটনার পর রেললাইন মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, ঘটনাটি ঘটার পর খবর পেয়ে আমাদের ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। রেললাইন মেরামত সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

ট্যাগ: জাতীয়
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬