ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

২৯ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলু

নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলু © সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলুর (৩৪) মরদেহ হস্তান্তর করেছে ভারত। গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ভারত-বাংলাদেশের পতাকা বৈঠকের মধ্য দিয়ে নিহত রবিউল ইসলাম টুকলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের প্রধান পিলার ডিএমপি সাতের উপ-পিলার ৩১ হতে ৫০ গজ অভ্যন্তরে ভারতের তিনবিঘা করিডর স্থান দিয়ে রবিউলের মরদেহ ফেরত দেওয়া হয়। 

এর আগে রোববার (২৮ জানুয়ারি) ভোরে ভারতের মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী ও আমলাটারী এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আঙ্গোরপোতা এলাকার ৫ থেকে ৬ জনের গরু ও অন্যান্য সামগ্রী পাচারকারীদের একটি দল সীমান্তে যায়। এক পর্যায়ে প্রসাধনী সামগ্রী ও চিনি পারাপার করার সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের দেখে কয়েক রাউন্ড গুলি ছুড়লে রবিউলের বুকের বাম দিকের পাঁজর দিয়ে ঢুকে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিন বেলা সাড়ে ১১টায় সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপ-পিলারের নিকট আঙ্গোরপোতা শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় গুলিতে নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানায় বিজিবি। ভবিষ্যতে আর এমন হবে না বলেও জানায় তারা।

বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬