পরিবেশবাদী সংগঠন এক টাকায় বৃক্ষরোপণের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক মিজান 

২৯ জানুয়ারি ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন  ও সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দিন।

সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন ও সাধারণ সম্পাদক মো. মিজান উদ্দিন। © টিডিসি ফটো

পরিবেশবাদী সংগঠন এক টাকায় বৃক্ষরোপণের ২০২৩-২৪ বর্ষের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্যা ডেইলি ক্যাম্পাসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রদায়ক শেখ আব্দুল্লাহ ইয়াছিনকে সভাপতি ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. মিজান উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে  সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নুরুল আবেদীন রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ট্রেজারার রাফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার চৌধুরী আবির, চিফ এক্সিকিউটিভ মেম্বার নাসরিন জাহান দিপা, এক্সিকিউটিভ মেম্বার নিলুফা ইয়াসমিন। 

নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, এক টাকায় বৃক্ষরোপণ জন্মলগ্ন থেকে পরিবেশ রক্ষা ও এসডিজির ১৩নং লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে আসছে। নতুন কমিটি চেষ্টা করবে সে ধারাবাহিকতা ধরে রাখতে। পরিবেশ রক্ষায় আমাদের ভিন্নধর্মী কিছু কার্যক্রমের পরিকল্পনা আছে।সকলের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা সম্ভব। 

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মিজান উদ্দিন বলেন, আমাকে বিশ্বাস করে সংগঠনের এতবড় দায়িত্ব অর্পণ করায় এক টাকায় বৃক্ষরোপণ এর প্রতি কৃতজ্ঞতা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে সবুজায়ন করতে কাজ করে যাব। 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে পরিবেশ রক্ষা, দেশে ২৫ শতাংশ বনায়ন নিশ্চিত ও এসডিজি ১৩নং লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছে এক টাকায় বৃক্ষরোপণ সংগঠন। বিভিন্ন স্কুল কলেজে বৃক্ষরোপণ ক্যাম্পেইনসহ জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫ হাজারের অধিক গাছ রোপণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close