চতুর্থ গণবিজ্ঞপ্তির কারিগরি শিক্ষকদের বেতন বন্ধ ৫ মাস, মানববন্ধনের ডাক

২৮ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত কারিগরি শাখার দু’হাজার ৭২০ জন শিক্ষক পাঁচমাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বেতন দেওয়ার দাবি এবং বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।

সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হবে। চতুর্থ গণবিজ্ঞপ্তির কারিগরি শাখার শিক্ষকদের পক্ষে মো. এ আর আসাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানিয়েছেন, নিয়োগ পাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর থেকে তারা একজনও তাদের এমপিও পাননি (মান্থলি পেমেন্ট অর্ডার)। প্রায় পাঁচমাস ধরে শিক্ষকরা তাদের বেতন ভাতাদি পাচ্ছেন না। কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনও বকেয়া বেতন, ভাতা দেবে না বলে জানিয়েছে।

আরো পড়ুন: ৪ ঘণ্টা পর মুক্ত হলেন মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসি

অথচ একই সময়ে, একই গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত জেনারেল ও মাদ্রাসা শাখার শিক্ষকরা তাদের বেতন-ভাতাদি পেয়েছেন। তারা বকেয়া বেতন ভাতাদিও পাবেন জানিয়ে শিক্ষকরা আরও বলেন, চলমান বৈষম্য নিরসন, দ্রুত এমপিও ভুক্তিকরণ ও বকেয়া বেতন ভাতাদির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬