৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
আবহাওয়া ভবন

আবহাওয়া ভবন © ফাইল ছবি

আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকতে পারে এবং আগামী বুধবার (৩১ জানুয়ারি) থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। আগামীকাল রোববার রাত থেকে শৈত্যপ্রবাহপ্রবণ এলাকা ক্রমান্বয়ে কমতে পারে বলে জানিয়েছে দপ্তর। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ৩১ জানুয়ারি দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে, যা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে উত্তর–পূর্বাঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর বলেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন চলাচল ব্যাহত হতে পারে। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আগামীকালও শুষ্ক থাকতে পারে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পরশু সোমবারও আবহাওয়া একই রকম থাকতে পারে।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close