১০ দিন পরেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই শিক্ষার্থীর

২৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
সালমান ও নয়ন

সালমান ও নয়ন © সংগৃহীত

সিলেটের হবিগঞ্জে চুনারুঘাট এলাকায় ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে নিখোঁজ দুই শিশু। তারা হলো—উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে, বাহুবল হামিদ নগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমেদ (১৫) এবং একই এলাকার দুবাইপ্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। নয়ন স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

অনেক খুঁজেও তাদের সন্ধান না পাওয়ায় চুনারুঘাট থানায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও ২০ জানুয়ারি সালমানের মা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি থেকে জানা যায়, গত ১৬ জানুয়ারি বিকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ঐ দুই শিক্ষার্থী।

এদিকে নিখোঁজ ছাত্রদের পরিবারের সদস্যরা চরম উত্কণ্ঠায় দিন কাটাচ্ছেন। নয়নের মা জাসমিন আক্তার আসমা ও সালমানের মা মাহমুদা আক্তার দিনরাত কান্নাকাটি করছেন। দুশ্চিন্তায় ঠিকমতো খাওয়া-দাওয়াও করছেন না। তারা তাদের সন্তানদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন। 

থানার ওসি হিল্লোল রায় জানান, তাদের দুজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কেসের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসার ছাত্র সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। দুজনের নিখোঁজ হওয়ার বিষয়ে দেশের সকল থানায় বার্তা দেওয়া আছে এবং তাদের উদ্ধারে পুলিশের তত্পরতা চলছে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬