শৈত্যপ্রবাহ যে কয়দিন চলবে জানাল আবহাওয়া অফিস

২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা আর দক্ষিণে মেঘ। দক্ষিণের জনপদ মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে তাদের পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে; তারপরও দেশের ২১টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজকের মতো কাল বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর পর থেকে আবার তা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

আজ সকালের দিকে দেশের চার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কথা বলেছিল আবহাওয়া অফিস। সকাল সাড়ে ১০টা তারা জানায়, সর্বনিম্ন তাপমাত্রা আজ উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। এর সঙ্গে আরও দুই জেলা মিলিয়ে মোট ১৮ জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

তাপমাত্রা আজ যে বেড়ে গেল, এ প্রবণতা আগামী দুই দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, এর পর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। সে অনুযায়ী জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ফরিদপুর অঞ্চল এবং দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলায় আজ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণাঞ্চলের আকাশে মেঘ আছে। আর উত্তরের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট কমেনি।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence