অন্ধ আফজাল মামলা খেলেন গাড়ি পোড়ানোর

২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© প্রতীকী ছবি

নোয়াখালী থেকে আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী আফজাল হোসেন। তার দাবি বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন। এরপরও গাড়ি পোড়ানোর মামলায় তাকে আসামি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তাই দ্বারস্থ হয়েছেন আদালতের।
 
আফজাল বলেন, যেদিন গাড়ি পোড়ানো হয়েছে, সেদিন আমি বাড়িতে অবস্থান করি। আমি কোনো রাজনীতিতে জড়িত নই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমাকে মামলায় জড়ানোর কারণ কী জানি না।
  
বিএনপির নেতাকর্মীরা বলেন, বিএনপি করে না এমন লোকদের নামেও মামলা হয়েছে। তিনিও বাড়ি ঘরে থাকতে পারেননি। সারাদেশের নেতাকর্মীরা ঘরছাড়া, ব্যবসা বাণিজ্য থেকে তারা পিছিয়ে পড়েছেন। অর্থনৈতিক সংকটেও আছেন তারা।
 
বিএনপির আইনজীবীরা বলছেন, এখন নেতাকর্মীদের মুক্ত করাই একমাত্র লক্ষ্য। এজন্য কাজ করছে একটি সেল। প্রায় ২০ হাজার নেতাকর্মীর জামিন হয়েছে। আরও অনেক মামলা ঝুলে আছে। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।
 
২৮ অক্টোবরের সহিংসতার পর বিএনপির ডাকে হরতাল-অবরোধ কর্মসূচিতে সারাদেশে ব্যাপক সহিংসতা হয়। বিএনপির মতে, বিভিন্ন মামলায় তাদের লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর প্রায় ৩০ হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

ট্যাগ: মামলা
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close