যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

২২ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা © ফাইল ছবি

যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে মাধ্যমিক ও প্রাথমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলার শিক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর রাতে এ নির্দেশনা জারি করেছে জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার (২৩ জানুয়ারি) যশোরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও মঙ্গলবার (২৪ জানুয়ারি) যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে এ দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। দুপুরে কয়েক ঘণ্টার জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ ছিল না।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান জানান, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ন্যায় মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence