প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

২১ জানুয়ারি ২০২৪, ০৭:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ৬ জন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ৬ জন © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন ৬ জন। এদের মধ্যে পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এবার নতুন করে উপদেষ্টা হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

আগেরবার ছিলেন, এবারও উপদেষ্টা হলেন যারা— ড. মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হয়েছেন ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হয়েছেন ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হয়েছেন সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হয়েছেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

এর আগে গত ১১ জানুয়ারি রাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ৬ জনকে উপদেষ্টা নিয়োগের তথ্য নিশ্চিত করেন। সেসময় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এই ৬ উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জাতীয় ব্যাডমিন্টনে নেই গতবারের চ্যাম্পিয়ন সোয়াদ
  • ২২ অক্টোবর ২০২৬
রীতি ভেঙে এস-২৭ সিরিজে ৪ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং, ড…
  • ২২ অক্টোবর ২০২৬
হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈ…
  • ২২ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চ…
  • ২২ অক্টোবর ২০২৬
বাবা-মা ছেড়ে গেছেন আগেই, আশ্রয়স্থল দাদিও না ফেরার দেশে— এবা…
  • ২২ অক্টোবর ২০২৬