দেশে এখন ভোটার ১২ কোটি ১৭ লাখ

২১ জানুয়ারি ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © ফাইল ছবি

দেশের মোট ভোটারের হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে তালিকা থাকবে। এতে বিদেশি, মৃত ও জাল ভোটারের উপস্থিতির বিষয়ে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এ তালিকা ধরেই উপজেলা পরিষদ নির্বাচন হবে।

আরো পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে গ্রন্থমেলা

আইন অনুযায়ী প্রতিবছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন।

আজ রোববার প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে এখন পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। আর নারী ভোটার আছেন ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence