দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

২১ জানুয়ারি ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বিএনপি

বিএনপি © লোগো ও ছবি

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’দিনের এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপি আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালোপতাকা মিছিল করবে।

প্রসঙ্গত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বহুদিন ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে দলটি হরতাল-অবরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করে। তবে বিএনপির আন্দোলনের মধ্যেই চলতি বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close