দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

২১ জানুয়ারি ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বিএনপি

বিএনপি © লোগো ও ছবি

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনসহ নানা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’দিনের এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপি আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালোপতাকা মিছিল করবে।

প্রসঙ্গত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বহুদিন ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে দলটি হরতাল-অবরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করে। তবে বিএনপির আন্দোলনের মধ্যেই চলতি বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

ড্রাম থেকে উদ্ধার নারীর মরদেহ, পরিচয় শনাক্ত 
  • ২২ অক্টোবর ২০২৬
সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে— প্রশ্ন জামায়াত আমিরের
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্য…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসে মাভাবিপ্রবির চমক, ক্যাম্পাসে বসছে ক্যার…
  • ২২ অক্টোবর ২০২৬
নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা, ঝালকাঠিতে সরকারি চালও জোটেনি ৩২৯…
  • ২২ অক্টোবর ২০২৬
নিয়ম ভেঙে ২ ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অজি তারকা
  • ২২ অক্টোবর ২০২৬