রাজধানীর তোপখানায় বহুতল ভবনে আগুন, উদ্ধার তিন

২১ জানুয়ারি ২০২৪, ১০:০৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা © টিডিসি ফটো

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে সকাল সোয়া আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনজনকে উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে। ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। 

তিনি আরও জানান, এরপর একে একে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। আগুন লাগার ঘটনাটি ঘটে ১৪তলা ওই ভবনের ১৪তলায়। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close