কম দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে খুন অন্য ব্যবসায়ীর

২০ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
নিহত মামুন হোসেন

নিহত মামুন হোসেন © সংগৃহীত

রাজশাহীর বাঘায় কেজিপ্রতি ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করা নিয়ে মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ী খোকন হোসেনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন হোসেন এবং খোকন হোসেন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে তারা একসঙ্গে মাংস ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাটে গরু জবাই করে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন মামুন। তার পাশেই খোকন হোসেন গরুর মাংস বিক্রি করছিলেন ৭০০ টাকা দরে।

কেন কম দামে গরুর মাংস বিক্রি করছে- এটা নিয়ে মামুনের সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। পরে হাটের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
  
খোকন হোসেনের দোকানের কর্মচারি আবদুস সালাম বলেন, ‘খোকন ও মামুন দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতিকেজি দরে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে হাটের শতশত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে মামুনকে হত্যা করে খোকন।'

নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে রয়েছে। খোকন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ: মৃত্যু
জাতীয় ব্যাডমিন্টনে নেই গতবারের চ্যাম্পিয়ন সোয়াদ
  • ২২ অক্টোবর ২০২৬
রীতি ভেঙে এস-২৭ সিরিজে ৪ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং, ড…
  • ২২ অক্টোবর ২০২৬
হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈ…
  • ২২ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চ…
  • ২২ অক্টোবর ২০২৬
বাবা-মা ছেড়ে গেছেন আগেই, আশ্রয়স্থল দাদিও না ফেরার দেশে— এবা…
  • ২২ অক্টোবর ২০২৬