স্বরুপকাঠি ছাত্র সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি © টিডিসি ফটো
ঢাকাস্থ স্বরুপকাঠি ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে স্বরুপকাঠি ছাত্র সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সদ্যসদের নাম প্রকাশ করা হয়। সদ্য সাবেক সভাপতি এইচ.এম.ইমরানের সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নওশাদ মাহমুদ। আগামী এক বছরের জন্য নবগঠিত পূর্ণাঙ্গ এ কমিটি গঠিত হয়েছে। জানা গেছে নিয়াজ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে নওশাদ মাহমুদ সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্বরুপকাঠীর ছাত্র-ছাত্রীদের নিয়ে ১৯৯১ সালে স্বরূপকাঠী ছাত্র সমিতি,ঢাকা প্রতিষ্ঠিত হয়। এই সমিতির মাধ্যমে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে স্বরুপকাঠী থেকে আগত ছাত্র ছাত্রীদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয় এছাড়া বিভিন্ন শিক্ষা মূলক কার্যক্রম, বৃত্তিপ্রদান, গুণীজন সংবর্ধনা, আর্ত মানবতার সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।