শিক্ষকদের সুবিধা ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

২০ জানুয়ারি ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষকের অধিক ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটবে। তাই শিক্ষকদের সুবিধা ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সরকার সে পথেই যাচ্ছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ওয়াসা মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠদানের মধ্যেই শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীর রুচি, মানসিকতা ও সৃজনশক্তি বিকাশে শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানে বাস্তব সিদ্ধান্ত নিতে সাহসী ও যোগ্য করে তুলতে হবে।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার বিকল্প কিছু নেই। তাই শিক্ষকদের নানা ভাষা ও হাতে-কলমে শিক্ষাগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।

শামসুদ্দীন শিশিরের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ নাথ প্রমুখ।

শিক্ষা ও শিক্ষকদের নিয়ে বর্তমান সরকারের ভাবনা নিয়ে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মানিত করছেন। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় জোর দিতে হবে।

জাতীয় ব্যাডমিন্টনে নেই গতবারের চ্যাম্পিয়ন সোয়াদ
  • ২২ অক্টোবর ২০২৬
রীতি ভেঙে এস-২৭ সিরিজে ৪ মডেলের স্মার্টফোন আনছে স্যামসাং, ড…
  • ২২ অক্টোবর ২০২৬
হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈ…
  • ২২ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সাবেক উপজেলা চ…
  • ২২ অক্টোবর ২০২৬
বাবা-মা ছেড়ে গেছেন আগেই, আশ্রয়স্থল দাদিও না ফেরার দেশে— এবা…
  • ২২ অক্টোবর ২০২৬