ইজতেমা ও একুশে বইমেলার সময় সমন্বয় হবে মেট্রোরেল চলাচল

২০ জানুয়ারি ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের © ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, বিশ্ব ইজতেমা ও একুশে বইমেলা চলার সময় মেট্রোরেল চলাচলের সময়সূচি সমন্বয় করা হবে। শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ আগামী বছরের জুনে শেষ হবে। মেট্রোরেল চলাচলের সময়সূচি ইজতেমার সময় সমন্বয় করা হবে। বইমেলার সময় সমন্বয়ের বিষয়টি বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন: শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জাতিসংঘ মহাসচিব

ওবায়দুল কাদের আরও বলেন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে। ২০৩০ সাল নাগাদ মেট্রোরেলের ছয়টি লাইন চালু হবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে বেঙ্গল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর্যন…
  • ২২ অক্টোবর ২০২৬
নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
৩৪ বছর বয়সেই ২৫ হাজার কোটির সামাজ্য, ‘কোলাভেরি ডি’ খ্যাত রব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছি’, হতাশ ইমরুল ক…
  • ২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬