আজ থেকে উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

২০ জানুয়ারি ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
আজ থেকে উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

আজ থেকে উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত © সংগৃহীত

আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল যেভাবে চলাচল করছে, সেভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে। সারা দিন চলবে।

সর্বশেষ ট্রেন রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে। আসার সময়ও স্বাভাবিকভাবে প্রত্যেক স্টেশনে থামবে। সেটি ছাড়ার পর ৩৩ মিনিট ৬ সেকেন্ডে উত্তরা উত্তরে আসবে। সর্বশেষ মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন চালু হয় ৩১ ডিসেম্বর। 

এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। 

আজ থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রকাশক-লেখকের দাবি, বইমেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল রাত সাড়ে ১০টা পর্যন্ত থামুক। এ ধরনের এক প্রশ্নের জবাবে এম এ এন ছিদ্দিক বলেন, এই সময় বৃদ্ধি করার কথা ছিল মার্চ মাসে। তার আগেই আমরা সেটা করলাম। তারপরও আমরা দেখব। যদি দেখা যায়, নির্দিষ্ট সময়ের পরও রাতে যাত্রী থাকছে, তখন আমরা চিন্তা করব।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। আর উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। পাশাপাশি উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। এছাড়া আগে থেকে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। মেট্রোরেলে চলাচলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। 

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence