স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা শিক্ষকরা: প্রতিমন্ত্রী জাহিদ

১৯ জানুয়ারি ২০২৪, ১০:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান © সংগৃহীত

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী  ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন। শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা।

আজ শুক্রবার বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ দরিদ্র দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তীর্ণ হয়েছে। শেখ হাসিনার সরকার শিক্ষার হার বৃদ্ধি করেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের উপর  গুরু দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করাতে হবে।

দেশকে সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কলেজের জন্য নতুন ছাত্রাবাস নির্মাণ, মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কলেজের পুকুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে ।

নতুন সিটি মেয়রকে সঙ্গে নিয়ে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহ সাজেদা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এসএম কাইয়ুম উদ্দিন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি মঈন তুষার।

কিউবায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১৭ মার্চ ২০২৬
 ঈদে যেভাবে পোষা প্রাণীকে বাড়িতে নিয়ে যাবেন
  • ১৭ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনে ঢাকা বোর্ডের নির্দেশ
  • ১৭ মার্চ ২০২৬
ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নে…
  • ১৭ মার্চ ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন …
  • ১৭ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ‘কৃষক কার্ড’ উদ্বোধন …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence