গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও পেছাল বাংলাদেশ, তলানিতে উত্তর কোরিয়া

১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
গণমাধ্যম

গণমাধ্যম © সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও একধাপ পেছাল বাংলাদেশ। তুলনামূলকভাবে এগিয়ে আছে আফগানিস্তান-পাকিস্তানের মতো রাষ্ট্রও। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। 

গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৯০তম হয়ে সবার ওপরে আছে ভূটান, নেপাল ৯৫, মালদ্বীপ ১০০, শ্রীলঙ্কা ১৩৫, পাকিস্তান ১৫০, আফগানিস্তান ১৫২ ও ভারতের অবস্থান ১৬১ তম। এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বরাবরের মতো সবার ওপরে নরওয়ে। 

দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয়তে ডেনমার্ক। এই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪৫ তম। ১৭৯ ও ১৮০ তম হয়ে তলানিতে চীন ও উত্তর কোরিয়া।

প্রসঙ্গত, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আন্তর্জাতিক অলাভজনক এবং বেসরকারি সংস্থা যা তথ্যের স্বাধীনতার অধিকার রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ৷ এটি মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে ও সীমান্ত ছাড়িয়ে তথ্য সংগ্রহের অধিকারকে সমর্থন করে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। সেগুলো হলো- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬