নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ হটলাইনে

১৯ জানুয়ারি ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

পণ্যমূল্য সহনশীল রাখতে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, এক্ষেত্রে পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ হটলাইন নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। জরুরি সেবা পাওয়ার জন্য যেমন রয়েছে ‘৯৯৯’ হটলাইন। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।
 
তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ কিছু জানাননি আহসানুল ইসলাম। তিনি বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হব না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
 
রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
৩৪ বছর বয়সেই ২৫ হাজার কোটির সামাজ্য, ‘কোলাভেরি ডি’ খ্যাত রব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটে ফিরে গেছি’, হতাশ ইমরুল ক…
  • ২২ অক্টোবর ২০২৬
সোহরাওয়ার্দী হাসপাতলে একজনকে পিটিয়ে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু, ‘অবহেলার’ অভিযোগ পরিবারের
  • ২২ অক্টোবর ২০২৬