জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী আজ

১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
জিয়াউর রহমান

জিয়াউর রহমান © সংগৃহীত

আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি। এ ছাড়া বেলা ১১টায় দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করবে ন। 

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ, সহযোগী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন সুবিধামতো আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশে বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে হত্যাকা-ের শিকার হন তিনি।

ট্যাগ: বিএনপি
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬