টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

১৮ জানুয়ারি ২০২৪, ১০:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে কথা বলছেন ওবায়দুল কাদের © ফাইল ফটো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি বিএনপির দালাল, এটা পরিষ্কার বিষয়। তারা বিএনপির পক্ষে ওকালতি করে। বিএনপি যে ভাষায় কথা বলে, তারাও সেই ভাষায় কথা বলে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

বিএনপি ও টিআইবির সমালোচনা করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী আরো বলেন, ‘কাদের বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি—টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী—দেশবাসী দেখেছে।

পদ্মা সেতু নির্মাণের আগে বিশ্ব ব্যাংকের দুর্ণীতির অভিযোগ তোলার সময় টিআইবির ভূমিকার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন,   "এই টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব এবং সিপিডিও  (সেন্টার ফর পলিসি ডায়ালগ) একই মন্তব্য করেছিল। কিছু কিছু বিষয় আছে, আমরা জবাব দেই রাজনৈতিকভাবে। দেশের মানুষের পারসেপশন যাতে ভিন্ন খাতে না যেতে পারে,  সে জন্য আমাদের কথা বলতে হয়।"

টিআইবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে সমাধান হয় না। অন্তত রাজনীতিতে হয় না। রিজভী প্রতিদিনই কত কথা বলে। রাজনৈতিকভাবে আমরা এসব কথা বলি, মোকাবেলা করি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন তোলে ধরে টিআইবি। এতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ অ্যাখ্যা দেয় সংস্থাটি।

ভোলায় তরমুজের বাজারে ধস, দিশেহারা চাষি-ব্যবসায়ী
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে রামুতে পাহাড় কাটার মহোৎসব, জড়িত প্রভাবশালীরা
  • ২৯ মার্চ ২০২৬
১৫ দিন ধরে উপাচার্য নেই পাবিপ্রবিতে, নিজস্ব ক্যাম্পাস থেকে …
  • ২৯ মার্চ ২০২৬
৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন য…
  • ২৯ মার্চ ২০২৬
রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
ইফএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা, নেপথ্যে মেয়াদোত্তী…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence