গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লাইনচ্যুত ইঞ্জিন

লাইনচ্যুত ইঞ্জিন © সংগৃহীত

গাজীপুরের জয়েদেবপুরে তুরাগ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে ট্রেন চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী গণমাধ্যমকে জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকার ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি। ওই ট্রেনযোগে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত বিঘিত হচ্ছে না। বেলা ১১টার দিকে ইঞ্জিনটির উদ্ধার সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬