আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশের তাপমাত্রা-বৃষ্টি নিয়ে যা বলা হয়েছে

১৬ জানুয়ারি ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া কোথাও কোথাও মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

আগামীকাল বুধবার খুলনা বিভাগের দু’এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে। 

পরের দিন বৃহস্পতিবার রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা। অন্যদিকে, পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী?
  • ২২ অক্টোবর ২০২৬
প্রসূতির রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, স্বাস্থ্য কর্মকর…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ, আবেদন ৩০ নভ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন নাকি ইউরোপসেরা—ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি ছাত্রী চেসি ‘ক্লিনিক্য…
  • ২২ অক্টোবর ২০২৬
টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬