ভোলায় স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

ভোলা সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয় থেকে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে মো. মিজানুর রহমান নামের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে এবং ৩ সন্তানের জনক। তিনি ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি করতেন। রাতে বিদ্যালয়ে তার নিদিষ্ট কক্ষে ঘুমাতেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলে শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমি রয়েছে। শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিল।

মিজানের পরিবার পুলিশকে জানিয়েছে, মিজান কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তাই ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close