ইটের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতার

১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
কাজল রায়

কাজল রায় © সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাজল রায় (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে রিপন ইসলাম (২০) নামে আরও একজন। আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত কাজল রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ঢাকাইয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার তাপস রায়ের ছেলে। কাজল উপজেলার কালিগঞ্জ বিএম কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ব্যক্তিগত কাজে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন। তিনি উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছলে সড়কে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এসময় তিনিসহ অপর আরোহী রিপন ইসলাম সড়কের পাশেই ছিটকে পড়েন। তবে এতে কাজলের মাথা থেতলে গেলেও অপর আরোহী রিপন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence