ভোলায় ৮০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় মনপুরার ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। এরপর সেটিকে দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

পঁচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ঈশ্বরগঞ্জ বালুর চরে কচ্ছপটি আটকা পড়ে। জেলেরা তা দেখে বন বিভাগকে অবগত করে। পরে বন বিভাগের লোকজন কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৮০ কেজি। বিশালাকৃতির এ কচ্ছপ বর্তমানে সচারাচর দেখা যায় না। সম্প্রতি বেশ কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপ মনপুরার বিভিন্ন বালু চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এ সময়টায় কচ্ছপ ডিম ছাড়ে। তাই ডিম ছাড়তে কচ্ছপ বালুর চরে এসে আটকা পড়ে। নভেম্বর মাস থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মনপুরার বেশ কয়েকটি বালু চর থেকে ৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬