আমি ওয়াদা মতো কাজ করে যাচ্ছি: সালমান এফ রহমান

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
শুভেচ্ছা বিনিময়কালে সালমান এফ রহমান

শুভেচ্ছা বিনিময়কালে সালমান এফ রহমান © সংগৃহীত

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদা মতো কাজ করে যাচ্ছি, খুব শিগগির রেজাল্ট পাবেন।’

আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বণিক সমিতি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের কাছে ছুটে যান আধুনিক দোহার-নবাবগঞ্জের রূপকার সালমান এফ রহমান এমপি। দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতির কথা।

সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর আমাদের প্রধামন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করব।’

দোহার-নবাবগঞ্জবাসীর কাছে সবচেয়ে বড় আতংকের নাম ছিলো পদ্মার ভাঙন। সেই ভাঙনরোধে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দোহারে পদ্মা নদীতে ৩২ কিলোমিটার বাধ দেওয়ার প্রকল্প পরিদর্শন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। কাজের অগ্রগতির খোঁজ-খবর নেয়ার সাথে সাথে দেন দিকনির্দেশনাও। সালমান এফ রহমানের সামনে এই প্রকল্পের নানা দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক।

এর আগে, উপজেলার মুকসোদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সালমান এফ রহমান।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close