যে কারণে হঠাৎ লন্ডন যাচ্ছেন সাকিব

১৪ জানুয়ারি ২০২৪, ০৫:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

নানা কারণে প্রায়ই দেশের বাহিরে যান সাকিব আল হাসান। এবার চোখের চিকিৎসক দেখাতে আজ লন্ডন যাচ্ছেন তিনি। বিপিএল শুরুর আগেই তাঁর ফিরে আসার কথা। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

লন্ডনের বিমান ধরার আগে আজ সাকিব তাঁর বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে অনুশীলন করেছেন। সেখানে সাকিবকে চশমা পরে ব্যাটিং করতে দেখা গেছে। 

বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন। চিকিৎসাও চলছে তাঁর। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close