ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা © সংগৃহীত

পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল মৃধা। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত ২০ ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ মো. নাজমুল মৃধাকে আটক করে। পরবর্তীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে নাজমুলের বাবা মো. মোতালেব হোসেন মৃধা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবার জানাজায় অংশগ্রহণের জন্য শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত সময় দিয়ে নাজমুল মৃধাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজা নামাজের সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পাঁচ ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তাঁর পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close